করোনা: দেশে আরও ২৯ মৃত্যু, শনাক্ত ১৭৮৮

by News Room

সিলেটের খবর ডেস্ক:করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। ১৩ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৮৮ জন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬০৯ জনে।আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন হল।

গত এক দিনে আরও ২ হাজার ২৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন হয়েছে।দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৫তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩৩তম অবস্থানে।

You may also like

Leave a Comment