কমিউনিটি বেইজ হেল্থ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ইন্জি: মইনুল চৌধুরীকে সম্মাননা প্রদান

by News Room

কমিউনিটি বেইজ হেল্থ কেয়ার সিবিএইচসি স্বাস্থ্য অধিদপ্তর’র কর্তৃক ইন্জিয়ার মইনুল চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে।গতকাল বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান খোলাফায়ে রাশেদীন দাখিল মাদরাসার হল রুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রবিন্দ্র কুমার নাথের সভাপতিত্বে ও ধারন কমিউনিটি ক্লিনিকের ইনচার্জ সিএইচসিপি মোঃ আকরাম চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান ।সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ধারণ কমিউনিটি ক্লিনিকের নিজ অর্থায়নে ব্যবহারে অনুপযোগী ভবনের সংস্কার কাজ করে ব্যবহারে উপযোগী করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেটের জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘ডেইলি সিএন বাংলা’ এর প্রকাশক, প্রকৌশলী মইনুল ইসলাম চৌধুরীকে কমিউনিটি বেইজ হেল্থ কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে এ সম্মাননা প্রদান করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিদ্দিক আলী, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, কমিউনিটি গ্রুপের কোষাধ্যক্ষ ফয়েজ আহমদ কয়ছর, মুসলিমাবাদ আলিম মাদরাসার প্রভাষক সৈয়দ মওছুফ আহমদ এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য বৃন্দ।

You may also like

Leave a Comment