কমলগঞ্জে সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

by News Room

কমলগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশ এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়নে যুব সমাজ, শিক্ষা সহায়তা কার্যক্রমের অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আদমপুর ইউনিয়নের সমৃদ্ধি ইউনিয়ন সমন্বয়কারী মো. আমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন। এমময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

You may also like

Leave a Comment