170
কক্সবাজার অফিস : আওয়ামী লীগের প্রহসনের নির্বাচন প্রতিহতের ঘোষণায় ১৮ দলের ডাকা হরতালের সমর্থনে কক্সবাজার শহরে চোখে পড়ার মত মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকাল দিকে মিছিলটি হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক উপ-সড়ক ঘুরে ফজল মার্কেট এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। জামায়াতের ওই মিছিলে হাজার হাজার সাধারণ জনতাকে শরিক হতে দেখাগেছে। এতে উপস্থিত হাজার হাজার বিক্ষুব্ধ জনতা সরকার বিরোধী নানা শ্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলে। তারা এসময় ভোটার বিহিন প্রহসনের নির্বাচন বাতিলের দাবী জানান।শহর জামায়াতের আমীর অধ্যাপক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রখেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী জিএম.রহিমুল্লাহ, জামায়াত নেতা এড. মুহাম্মদ শাহজাহান, শহর জামায়াতের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল আলম, সহ-সেক্রেটারী আব্দুল্লাহ আল ফারুকসহ নেতৃবৃন্দ। মিছিলে জামায়াত-শিবিরের লোকজন ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। এ দিকে মিছিল চলাকালে সেনা বাহিনীর কয়েকটি গাড়ী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তারা কোন প্রতিরোধ করেনি। বরং তারা জামায়াতের মিছিলকে স্বাগত জানিয়েছে বলেই মনে হয়েছে। মিছিলকারীরা ও করতালিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেনা সদস্যদের। সেনা বাহিনীও হাত নেড়ে এ অভিবাদনের জবাব দেন। এতে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
