ওসমানীনগরে বিকেসি স্পোর্টিং ক্লাব খালপারের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

by News Room

ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খালপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকেসি স্পোর্টিং ক্লাব খালপারের খেলোয়াড়দের মাঝে অনুশীলনের জার্সি বিতরন করা হয়।

বিকেসির সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের পরিচালনায় বিকেসির সভাপতি শাহাদাত আহমদ দিলালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সাবেক রেফারি, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মশাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ওসমানী খেলোয়াড় কল্যান সংস্থার সভাপতি আখতার আলী, মালঞ্চ স্পোর্টিং ক্লাবের সভাপতি সেবুল আহমদ, ক্রীড়া ব্যক্তিত্ব হেলাল আহমদ, বিকেসির উপদেষ্টা জামিল হোসেন, খিজির আহমদ কামরান মিয়া, ফয়ছল আহমদ, বাফুফের রেফারি হাসানুজ্জামান মিলন, ময়নুল হক ময়ূর, সাইফুল ইসলাম পাবেল। আরো উপস্থিত ছিলেন বিকেসির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল, ক্রীড়া সংঘঠক কামরুল ইসলাম জ্যাকব, রুমন আহমদ, বিকেসির সাংগঠনিক সম্পাদক কিবরিয়া মিয়া, সহ সভাপতি জাহেদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ ইসলাম সহ আরো অনেকে।

জার্সি স্পন্সর করেছেন যুক্তরাজ্য প্রবাসী শাহ এমরান আহমদ ও বিকেসির প্রধান উপদেষ্টা টিপু সুলতান।

You may also like

Leave a Comment