ওয়ারিয়র্স অফ জুলাই সিলেট জেলার সদস্য সচিব ওয়াহিদ উমায়েরের ঈদুল আযহার শুভেচ্ছা

by News Room

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট জেলার বিশিষ্ট সমাজসেবী, ক্রীড়া সংগঠক আব্দুল ওয়াহিদ উমায়ের (ওয়াহিদ উমায়ের) বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। ত্যাগ, সংহতি ও ভ্রাতৃত্বের মহিমায় ভাস্বর এই পবিত্র দিনে তিনি সকলের জন্য শান্তি, সমৃদ্ধি ও আল্লাহর রহমত কামনা করেছেন।

ওয়াহিদ উমায়ের তার শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আযহা আমাদেরকে হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্যের অনন্য দৃষ্টান্ত স্মরণ করিয়ে দেয়। এই দিনে আমরা ধৈর্য, ত্যাগ ও মানবতার শিক্ষা গ্রহণ করি। ঈদের প্রকৃত আনন্দ তখনই ফুটে উঠবে, যখন আমরা সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াবো।”

তিনি ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি গরীব-অসহায়দের মাঝে কোরবানির মাংস ও সহায়তা বিতরণের আহ্বান জানান। তার মতে, এতে করে ঈদের চেতনা সার্থক হবে।

বর্তমানে তিনি জুলাই বিপ্লবে আহত সম্মুখ যোদ্বাদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই সিলেট জেলার সদস্য সচিব এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক উন্নয়ন ও যুব সমাজের অগ্রগতিতে তার নিরলস প্রচেষ্টা প্রশংসিত।

You may also like

Leave a Comment