এস.এম.পি’র নবাগত পুলিশ কমিশনার নিশারুল আরিফ কে সিলেটের খবর২৪.কম’র অভিনন্দন

by News Room

স্টাফ রিপোর্টার:সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ কে অভিনন্দন জানিয়েছেন অনলাইন নিউজপোর্টাল  সিলেটের খবর২৪.কম’র স্টাফ রিপোর্টার(ক্রাইম) এম এ হান্নান।আজ মঙ্গলবার দুপুরে মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিক হান্নান সিলেটের খবর পরিবারের পক্ষ থেকে  এস.এম.পি’র কমিশনার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।No description available.

এ সময় পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ সিলেটের খবর২৪.কম কেও ধন্যবাদ জানান।তিনি বলেন, সমাজ পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা চান।

উল্লেখ্য ,মোঃ নিশারুল আরিফ  ২৭/১০/২০২০ খ্রিস্টাব্দে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট’র পুলিশ কমিশনার পদে যোগদান করেন। তিনি ১৯৬৮ খ্রিস্টাব্দে ঢাকা জেলায় জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে তিনি লোক প্রশাসন বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডার এর মাধ্যমে ১৯৯৮ খ্রিস্টাব্দে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

কর্মজীবনের শুরু হতে তিনি সহকারি পুলিশ সুপার হিসেবে ব্রাহ্মণবাড়ীয়া জেলা, এসএসএফ, অতিরিক্ত পুলিশ সুপার পদে টাঙ্গাইল জেলা, র‌্যাব, খুলনা জেলা, সিলেট জেলা ও ২০০৬ খ্রিস্টাব্দে পুলিশ সুপার হিসেবে পদোন্নতির পর তিনি সিআইডি ঢাকা, উপ-পুলিশ কমিশনার (উত্তরা ও মিরপুর) ডিএমপি ঢাকা, রাজশাহী জেলা, ২০১৬ খ্রিস্টাব্দে তিনি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে ডিআইজি রাজশাহী রেঞ্জ কার্যালয় এবং ২০১৯ খ্রিস্টাব্দে ডিআইজি, বাংলাদেশ পুলিশ পদে পদোন্নতি পেয়ে এসপিবিএন হেডকোয়ার্টার্স, উত্তরা ঢাকায় কর্মরত ছিলেন।

তিনি কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ গ্রহণ করেন। কর্মময় জীবনে তিনি দেশে এবং দেশের বাইরে থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কায় সাফল্যের সাথে বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করেন।

সিলেট নগর পুলিশে যোগদানের পরেই তিনি এসএমপির অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ মতবিনিময় সভা করেন। তিনি পূণ্যভুমি সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনবান্ধব পুলিশিং এ সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশী নির্যাতনে খুন হন রায়হান নামে এক যুবক। এ ঘটনায় সমালোচনার মুখে গত ২২ অক্টোবর সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে বদলির প্রজ্ঞাপনের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াকে পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি পদে বদলির পর নিশারুল আ‌রিফকে এসএমপি তে পদায়ন করা হয়।

You may also like

Leave a Comment