সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে। আওয়ামীলীগ সরকার যতবারই ক্ষমতায় আসে উন্নয়নের জোয়াড়ে ভাসে দেশ। ৭নং মোগলগাঁও ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) হিরণ মিয়াকে বিজয়ী করতে হবে। গত ৫ বছরের এলাকায় যে উন্নয়ন হয়েছে হিরণ মিয়া বিজয়ী হলে আগামীতে তার চেয়ে আরো বেশি উন্নয়ন হবে।
তিনি (৯ নভেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় মোগলগাঁও ইউনিয়নের লামাকাজি ব্রিজের নিচে হিরণ মিয়ার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
হাজী চানমিয়ার সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবলীগ নেতা সাইদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আফছর আহমদ, ৫নং টুলটিকর চেয়ারম্যান আলী হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সহ-সভাপতি নজির আহমদ আজাদ, ড. শাহনুর হোসেন, সিলেট জেলা পরিষদের সদস্য শাহনুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ফটিক, পর্তগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: জাকির হোসাইন, নাজমুল হক, ফয়সাল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শহীদ মো: আকিল আহমদ, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সদর উপজেলা তাতীলীগের আহ্বায়ক দিলওয়ার, নূর মিয়া, হোসেন, এখলাছুর রহমান, সামছুদ্দিন, আব্দুল হামিদ, কুতুব উদ্দিন।
