এই ছিল তোমার মনে’

by News Room

সিলেটের খবর ডেস্ক:অস্থির নিশাতকে নিয়ে তার স্ত্রী ইভা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে। নিশাতকে মাঝে মাঝে মানসিক রোগী মনে হয় তার। ইভা পেশায় গোয়েন্দা। একদিন ঘুমের ঘোরে নিশাত বলে, সে তার প্রাক্তন প্রেমিকা প্রমিকে খুন করেছে।

ইভা ব্যাপারটি শেয়ার করে তার সহকর্মী মানসুরের সঙ্গে। এ বিষয়ের তদন্তের জন্য ইভাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দেয় মানসুর। একদিন ঝগড়ার এক পর্যায়ে খুনের কথা স্বীকার করে নিশাত।

এই কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে ‘এই ছিল তোমার মনে’। নাটকটিতে দুর্ধর্ষ খুনির নিশাত চরিত্রে অভিনয় করেছেন সজল। গোয়েন্দা কাহিনী নির্ভর এ নাটকে নিশাতের প্রাক্তন প্রেমিকা প্রমি ও স্ত্রী ইভা চরিত্রে রূপ দিয়েছেন ফারজানা ছবি ও নওশীন।

সিফ্রাত মোশাররফের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন শহিদুল ইসলাম রুনু। ‘এই ছিল তোমার মনে’ নাটকটি ১০ জানুয়ারি রাত ৮টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচারিত হবে।

You may also like

Leave a Comment