উমনপুরে ট্রাকচাপায় গ্যাস ফিল্ড কর্মকর্তার মৃ-ত্যু

by News Room

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুলের উমনপুর (গ্যাস ফিল্ড ৮নং কুপ) এর সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উমনপুর গ্রামের বাসিন্দা সৃত ঈসা মেম্বারের ছেলে, সিলেট গ্যাস ফিল্ড কর্মকর্তা মইনুল হুসেন আয়ানী (৪৫) মারা গেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জাফলং গামী একটি ডিআই পিকআপ মোটরসাইকেলটি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে, হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, চিকনাগুল ইউনিয়নের উমনপুর গ্রামের বাসিন্দা সিলেট গ্যাস ফিল্ডস লি:-এর উপ-ব্যবস্থাপক (সার্ভিসেস) মঈনুল হোসেন রাতে তিনি সিলেট গ্যাস ফিল্ডসের প্রধান গেইট থেকে বাড়ি যাওয়ার পথে জাফলং গামী একটি ডিআই পিক-আপ গাড়ি তার মোটর সাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে চলে যায়।
বিকট শব্দ শুনে পরিবারের সদস্য এবং স্থানীয় লোকজন এসে মঈনুল হোসেন কে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করেন। রাত ১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) তিনি দূঘর্টনায় মঈনুল হোসেন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন।
এই ঘটনায় সিলেট তামাবিল সড়কের উমনপুর এলাকায় স্থানীয় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে রাখেন।

এদিকে দুঘটনার খবর পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ ফোর্স ।

You may also like

Leave a Comment