উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন অরণি

by News Room

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি(Genetic Engineering and Biotechnology) বিভাগের শিক্ষক অরণি সেমন্তি খান শিক্ষা ও গবেষণায় উচ্চতর ডিগ্রী নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। ১৩ আগস্ট মঙ্গলবার তিনি দেশত্যাগ করেছেন। আমেরিকার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে ছয় বছরের পিএইচডি কোর্স করবেন তিনি।অরণি সেমন্তি খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।
তিনি একই বিষয়ে ডিপার্টমেন্টাল ডীনস অ্যাওয়ার্ডস পাওয়া একজন শিক্ষার্থী।পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জীন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।

অরণি সেমন্তি খান একজন মেধাবী, সৃজনশীল ও চমৎকার মানুষ।ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি যেমন বিভিন্ন এক্সট্রা কারিকুলাম একটিভিটিজে সম্পৃক্ত ছিলেন তেমনি কর্মজীবনেও তিনি বৈজ্ঞানিক সেমিনার,কর্মশালা,সংস্কৃতি সহ নানা ধরনের কর্মকান্ডে জড়িত আছেন।অরণি ল্যাব করেন, প্রচারণা করেন,বক্তৃতা করেন, টকশো করেন, বিতর্ক করেন, লিখেন, গবেষণা করেন। ইতোমধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে তাঁর গবেষণা কর্ম(আর্টিকেল)।

অরণি সেমন্তি খান স্বতন্ত্র জোটের ভিপি পদপ্রার্থী (ডাকসু,কেন্দ্রীয় সংসদ) ছিলেন। একজন নিরেট ছাত্রনেতা ছিলেন।বাংলাদেশের ছাত্ররাজনীতিতে অন্যতম কিংবদন্তী মেধাবী ও প্রতিভাধর ছাত্রনেতা।
তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও তাঁর ভূমিকা ছিল অনন্য। ২০১৮ সালের ৮ এপ্রিলে যখন ছাত্রছাত্রীদের উপর নারকীয় আক্রমণ চালায় পুলিশ ও সন্ত্রাসীরা তখন অরণির নেতৃত্বে প্রতিবাদ হয়।নিরাপদ সড়ক আন্দোলনে পুলিশ ও সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে প্রহৃত হন এবং মাথায় গুরুতর জখমের শিকার হন অরণি।ক্যাম্পাসে যেকোন নির্যাতন নিপীড়নের ঘটনায় তার সাহসী অবস্থান ছিল সব সময়। পরিচিতরা তাকে চিনতো অনেক আগে থেকেই, সে তুখোড় মেধাবী জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। তাদের বাইরেও অনেকে চিনেছে তাকে ছাত্র আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্বে।

ঢাবিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ছবি তুলতে চাইলে অস্বীকৃতি জানান অরণি। তিনি তাকে সন্ত্রাসী বলে অভিহিত করেন এবং বলেন গতকাল উনি শিক্ষার্থীদের মারধোর করেছেন। এটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।অরণি সম্পর্কে অনেকেই বলেন,Auroni is the symbol of courage and pride.তিনি বাংলাদেশে রাজনৈতিক নোংরামির বিরুদ্ধস্রোতে দাঁড়ানো সাহসিকতার মূর্তপ্রতীক।অরণির বক্তৃতার বিভিন্ন উক্তি, বাক্য জীবনঘনিষ্ঠ, লিপিবদ্ধ করার মত।দেশের মুল ধারার গণমাধ্যমগুলো(প্রিন্ট,ইলেকট্রনিক,অনলাইন) অরণি সেমন্তি খান কে নিয়ে অনেক Story করেছে।একজন সম্ভাবনাময় বিজ্ঞানী।

You may also like

Leave a Comment