বক্তারা বলেন, সরকারের উচিত সিলেটবাসীর আবেগ অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে জননেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়া। তারা বলেন, এম ইলিয়াস আলীকে ফিরিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং আন্দোলনের মাধ্যমে গুম, খুনের সমুচিত জবাব দেয়া হবে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে দেয়ার দাবীতে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, যুব ও ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তারা এ কথা বলেন।
সমাবেশ শেষে মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়।
ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ মখন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউল বারী চৌধুরী খুর্শেদ এর পরিচালনায় কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম ফারুক, সাবেক প্রচার সম্পাদক আনহার মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, মহানগর তাতীদলের সভাপতি ফয়েজ আহমদ দৌলত, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ময়নুল হক, জেলা যুবদলের সহ সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা জাসাসের আহবায়ক জসিম উদ্দিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহা কবির শেপী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, বিএনপি নেতা নুরুল মুমিন খোকন, জেলা তাতীদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জয়নুল হক, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিনহাজ উদ্দিন মূসা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, বিএনপি নেতা ফয়জুল কয়েছ, মহানগর তাতীদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ, যুগ্ম আহবায়ক মওদুদুল হক মওদুদ, এ.কে.এম আজাদ আহমদ, জয়নাল আহমদ রানু, কামাল হাসান জুয়েল, আব্দুর রহমান, দীপক রায়, সেলিম চৌধুরী, এডভোকেট খালেদ জুবায়ের, সাগর আহমদ সাহেদ, আলিম উদ্দিন মান্নান, শেখ তাজুল ইসলাম, আব্দুর রকিব, অর্পন ঘোষ, রায়হাদ বক্স রাক্কু, খালেদুর রশিদ ঝলক, শাহেদ খান স্বপন, দিলাল আহমদ, আবদাল আহমদ, আলী হাসান দিদার, সিদ্দেক আলী, মোস্তফা বেলাল লাহির, মামুনুর রশিদ লিটন, রুমেল আহমদ, রফিকুল বারী নোমান, তাজ উদ্দিন মাসুদ, দেলোয়ার হোসেন রানা, মোস্তফা কামাল ফরহাদ, জিল্লুল হক জিলু, ইসলাম আলী, আকবর হোসেন কয়ছর, শামীম আহমদ লোকমান, আজিম উদ্দিন রাজু, সালেহ আহমদ, ইমরান আহমদ, দেওয়ান নিজাম খান, আব্দুল জব্বার, কামাল হোসেন, কাহের আহমদ, ইমু চৌধুরী, হামিদ হোসেন, কামরুল ইসলাম, মো. রেজোয়ান, হাবিবুর রহমান খোকন, ইমতিয়ার হোসেন আরাফাত, তৌহিদুল ইসলাম আবু প্রমুখ।
