আশফাক আহমদ’র সমর্থনে টুলটিকর ইউনিয়নে গনসংযোগ করলেন ড: আহমদ আল কবীর

by News Room

সদর উপজেলা পারিষদ নির্বাচনে আশফাক আহমদ’র কাপ-পিরিচ প্রতিকের সমর্থনে টুলটিকর ইউনিয়নে গনসংযোগ করলেন যুবলীগীর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রুপালী ব্যাংকের চেয়ারম্যান ড: আহমদ আল কবীর। শুক্রবার বিকেলে বালুচর পয়েন্ট থেকে শুরু করে টুলটিকর ইউনিয়নের বিভিন্ন স্থানে আশফাক আহমদ’র সমর্থনে লিফলেট বিতরন করেন তিনি। এ ছাড়া ড: আহমদ আল কবীর বিভিন্ন স্থানে  পথসভায় বক্তব্য রাখেন। এসব পথসভায় তিনি সদর উপজেলা উন্নয়ন অব্যাহত রাখতে আশফাক আহমদ কে পূনারয় বিজয়ী করার আহবান জানান। তিনি বলেন, সদর উপজেলায় আশফাক আহমদ মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহীতের হাত ধরে যে উন্নয়ন করেছেন তা স্বাধীনতা পর আর কেউ করতে পারেনি। তিনি সদর উপজেলা সে সব স্থানে গ্যাস নেয়া অসম্ভব ছিলো সেসব জায়গায় আশফাক আহমদ বাড়ী বাড়ী গ্যাস পৌছে দিয়েছেন। আবারও আশফাক আহমদ কে নির্বাচিত করে উন্নয়নের গতি সচল রাখার জন্য সদর উপজেলা বাসীর প্রতি আহবান জানান তিনি। টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগ ও জেলা ছাত্রলীগের উদ্যোগে গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ -সভাপতি  ও জেলা সভাপতি এজাজুল হক এজাজ,কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক চেযারম্যান রমিজ উদ্দিন বাবুল,  টুলটিকর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিরেশ চন্দ্র দাস, মহানগর যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্না, জেলা ছাত্রলীগের সভাপতি হিরন মাহমুদ নিপু, জেলা যুবলীগ নেতা জাকির, রাহাত, সরুক, কৃষিবিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারন সম্পডাদক হৃতিক দেব, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজু ইবনে হান্নান,  যুবলীগ নেতা সমসের আলী সারু, আব্দুল কাইয়ূম রিটন, ইঞ্জিনিয়ারীং কলেজ ছাত্রলীগ নেতা শিপু দাস, নির্মল, রাহান, আকাশ, কনক, সয়েফ,  সাব্বির, সম্ভু, রাহী, সানহা প্রমূখ।

You may also like

Leave a Comment