আম্বরখানায় হরতালের সমর্থনে শিবিরের মিছিল: গাড়ী ভাংচুর

by News Room

ডেস্ক রিপোর্ট:  সিলেট নগরীর আম্বরখানা বিকালে আগামীকালের হরতালের সমর্থনে শিবির একটি মিছিল বের করে। এসময় তারা ৬ / ৭টি গাড়ী ভাংচুর করে। বড় বাজারে রাস্তার মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে দ্রুত স্থান ত্যাগ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শনিবার বিকেল ৪টার দিকে আম্বরখানায় পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে মহানগর শিবিরের সভাপতি আবদুর রাজ্জাকের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি শুরুর পরই মিছিলের পিছনের অংশ ভাংচুর শুরু করে।
শিবির নেতাকর্মীরা ট্রাক, প্রাইভেট কার, ইজিবাইক (টমটম)সহ অন্তত ৬/৭টি যানবাহন ভাঙচুর করেন।
খবর পেয়ে আম্বরখানা পয়েন্টে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তবে এর আগেই শিবির নেতাকর্মীরা বড় বাজারের দিকে পালিয়ে যান।

You may also like

Leave a Comment