বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী,আওয়ামী
লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ,সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে তাকে বিশেষ ব্যবস্থায় এ হাসপাতালে নেওয়া হয়। আবুল মাল আবদুল মুহিত এর ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেড এর চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। এর দুইদিন আগে আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়ে ঢাকার নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। একই সঙ্গে তাঁর বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হন। মুয়িয সুজন জানান,বর্তমানে আবুল মাল আবদুল মুহিতের শারিরীক অবস্থা স্থিতিশীল আছে। হাসপাতালে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। পরিবারে পক্ষ এ এম এ মুহিতের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
