গতকাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ও তাদের সুপ্ত প্রতিভা বিকাশে শুভ’স কোচিং হোমের উদ্যোগ চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নগরীর উপশহরস্থ কোচিং হোমের নিজস্ব ক্যাম্পাসে তরুণ সমাজসেবক ও শিক্ষাণুরাগী হাফিজ মাওলানা মাসুম আহমদের সভাপতিত্বে ও পরিচালক সুলাইমান রাহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মান। উক্ত অনুষ্টানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আলোকিত সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডা: রায়হান আহমেদ, ডা: মৌরিন আক্তার, সিলেট আইডিয়াল মাদ্রাসার প্রভাষক আহমদ হোসাইন, ক্লাসিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুল ইসলাম, রুকেয়া ফেরদৌস, আসমা ফেরদৌস প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দিনটি আজ সারা বিশ্বে মাতৃভাষার সম্মান ও মর্যাদা রক্ষার দাবীতে পালিত হচ্ছে। তারা বলেন নতুন প্রজন্মের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এ ধরনের আয়োজন করায় বক্তারা শুভ’স কোচিং হোমকে ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তি
