আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মুরারিচাঁদ কবিতা পরিষদের শ্রদ্ধা নিবেদন

by News Room

মইনুল হাসান আবির, এম সি কলেজ প্রতিনিধি, সিলেট: একুশ বাঙালির প্রেরণার উৎস। বিশ্বের বুকে বাঙালিই একমাত্র জাতি, যারা মায়ের ভাষার অধিকার আদায়ে প্রাণ দিয়েছে। একুশের চেতনায় এসেছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীন দেশেও বার বার আঘাত এসেছে একুশের চেতনার ওপর। সব ষড়যন্ত্র ছিন্ন করে একুশের শক্তিতেই এগিয়ে চলছে বাঙালি।বায়ান্নের একুশে ফেব্রুয়ারি শহীদ হন রফিক, বরকত, শফিক, সালামসহ নাম না জানা অনেকেই। পৃথিবীতে বাঙালিই একমাত্র জাতি, যে জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে। ভাষা আন্দোলনের পথ বেয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা। বাংলা আজ আন্তর্জাতিক মাতৃভাষা, আর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

একুশের প্রেরণায় আজও বাঙালিকে পথ দেখায়। আজ মহান অমর ২১ শে ফেব্রুয়ারি সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মুরারিচাঁদ কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম সি কলেজের অন্যতম সংগঠন “মুরারিচাঁদ কবিতা পরিষদ”।

সোমবার সকাল ৯.৩০ মিনিটে কলেজের অধ্যক্ষ কার্যালয় থেকে প্রভাতফেরি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন এম সি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ, উপাধ্যক্ষ পান্না রাণী রায়, বিভিন্ন বিভাগের প্রভাষকবৃন্দ ও সংগঠনসমূহ।

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ সালেহ আহমদ, উপাধ্যক্ষ পান্না রাণী রায় । এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

“মুরারিচাঁদ কবিতা পরিষদ‘র” পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি খালেদ মাসুদকে, সাধারণ সম্পাদক এনামুল ইমাম, মুরারিচাঁদ কবিতা পরিষদের উপদেষ্টা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. সাহেদা আখতার, সুনীল ইন্দু অধিকারী ও কবিতা পরিষদের সকল সদস্যবৃন্দ ।

এসময় আরো উপস্থিত ছিলেন, মুরারিচাঁদ কবিতা পরিষদের সহ-সভাপতি নির্মল দেব শ্রাবণ, অর্থ সম্পাদক রিংকু সরকার, আবৃত্তি ও কর্মশালা সম্পাদক স্বর্ণা দে ও কার্যনির্বাহী সদস্য মইনুল হাসান আবির।কবিতা পরিষদের সদস্য তানজিনা ফেরদৌস আখি, মিলাদ আহমেদ, জামিল আহমদ, ফাহিম আহমদ, আল-আমিন। এদিকে একে একে মুরারিচাঁদ কলেজের বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

You may also like

Leave a Comment