সুইডেন প্রবাসী কবি শেখ আদনানের নামে ডিজিটাল এ্যাক্টে মামলা

by News Room

বিশিষ্ট কবি, লেখক, অনলাইন একটিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক শেখ আদনানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও রাষ্ট্রবিরোধী অসত্য-বানোয়াট তথ্য প্রচার করায় কোতোয়ালি মডেল থানায় গতকাল ২০ ফেব্রুয়ারি, বিকেলে এ মামলা করা হয়। কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা অনলাইন নিউজ পোর্টাল সিলেটের খবর ডটকমকে বলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বাদী হয়ে এ মামলা করেছেন৷
এদিকে, মামলা দায়েরের পর গতকাল রাত সাড়ে ১০ ঘটিকার দিকে নগরীর উপশহর এলাকায় শেখ আদনানের বাসায় তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ।

ওসি বলেন, শেখ আদনান অনেকদিন ধরেই ফেসবুকে ‘ইমাম সাদিক আদনান’ নামের আইডি থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা এবং রাষ্ট্রবিরোধী অসত্য, বানোয়াট তথ্য ইত্যাদি প্রচার করে আসছেন যা দেশীয় আইনে দন্ডনীয় অপরাধ।

উল্লেখ্য যে, শেখ আদনান উচ্চশিক্ষার্থে বর্তমানে সুইডেন অবস্থান করছেন। তার পিতা আজমান আলী অভিযোগ করেন, পুলিশ রাতের বেলা আদনানকে ধরার অজুহাতে পুরো ঘর তছনছ করেছে এবং জিনিসপত্র ভাঙচুর করেছে। যদিও অভিযানের শুরু থেকে আমরা পুলিশকে বলে আসছি, আদনান ২০১৭ সাল থেকেই সুইডেনে অবস্থান করছে।

You may also like

Leave a Comment