নিউজ ডেস্ক:চ্যানেল আই এর সেরা নাচিয়ে-১৪ এর ৫ম স্থান অধিকারী ও মেধাবী ছাত্রী হুরে জান্নাত এথিনা(১৬) আজ বুধবার দুপুরে শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার কারন জানা যায়নি।পারিবারিক সূত্রে জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলার দুধিয়াবাড়ী ফকিরপাড়া গ্রামের আলমগীর হোসেনের কন্যা ও পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হুরে জান্নাত এথিনা। বাবার চাকরির কারণে পীরগঞ্জে এসে ৭ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছে। এখানেই তার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া। পাশাপাশি সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নৃত্যে স্থানীয় ও জাতীয়ভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার ছিনিয়ে নেয়।পুলিশ জানায়, এথিনার ছোট বোন অলিভকে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তার মা স্কুল থেকে বাসায় ফিরে দেখেন ঘরের দরজা-জানালা বন্ধ। এথিনাকে ডাকাডাকির এক পর্যায়ে কেউ একজন প্রাচীর টপকে বাসার মেইন গেট খুললে মেয়েকে ঝুলতে দেখেন তিনি।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক এথিনাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম জিয়াউল ইসলাম ও ওসি ইসরাইল হোসেন বিকেলে ঘটনাস্থল পরির্দশন করেন।ওসি জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে আবেদন করেছেন এথিনার বাবা আলমগীর হোসেন।নিজের জন্মদিনে বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে কেক না কেটে নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এ ঘটনার পর হাজার হাজার নারী পুরুষ, স্কুলের ছাত্র-ছাত্রী,অভিভাবক, শিক্ষক, উৎসুক জনতা ছুটে যান এথিনাকে এক নজর দেখতে উপজেলা চত্বরের পশ্চিমে জামতলা রোডের মনোয়ার হোসেনের ভাড়া বাসায়।বাবার চাকরির জন্য এক যুগ ধরে তিনি বাস করছিল পীরগঞ্জে। স্থানীয় আদর্শ বহুমুখি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল এথিনা। সম্প্রতি এসএসসির টেষ্ট পরীক্ষায় জিপিএ ৫ নিয়ে স্কুলে প্রথম হয় এথিনা।এথিনার বাবা রংপুরের পীরগাছা উপজেলার ফকিরপাড়ার আলমগীর হোসেন বর্তমানে দিনাজপুরের বড়পুকুরিয়ায় ব্র্যাক এনজিওতে কর্মরত। দুই কন্যাসহ এথিনার মা মাশাহরিয়া সুলতানা লাভলী থাকেন পীরগঞ্জে।
আত্মহত্যার পথ বেছে নিয়েছে চ্যানেল আই এর সেরা নাচিয়ে এথিনা!
159
previous post
