আজাদ কাপ ফুটসালের তৃতীয় রাউন্ডের ৬টি খেলা সম্পন্ন

by News Room
কাউন্সিলর আজাদ কাপ ২য় ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ৬টি খেলা সম্পন্ন হয়েছে। টিলাগড় পয়েন্ট সংলগ্ন ফুটবল মাঠে সোমবার সন্ধ্যার পর থেকে খেলাগুলো অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম ম্যাচে শাহপরান ফাইভ স্টার মুখোমুখি হয় নিউস্টার বালাগঞ্জের। খেলায় জয় পায় নিউস্টার বালাগঞ্জ।

অপর খেলা গুলোতে মামুন স্টার মেজরটিলাকে হারিয়ে জয় পেয়েছে মল্লিক ফাইটার্স সিক্সটিন, বালাগঞ্জ পাঁচ বন্ধুকে হারিয়ে জয় পেয়েছে অভিমানি গাংচিল এ বালুচর, আক্তার বিশ্বনাথকে হারিয়ে জয় পেয়েছে সিরাজনগর রকেট সুপার স্টার, আইডিয়েল স্পোর্টিং ক্লাব কাজিরগাওকে হারিয়ে জয় পেয়েছে রিফাত সিফাত সেভেন মিরাপাড়া এবং দিনের শেষ খেলায় জাহাঙ্গির আলম একাদশ জামালগঞ্জকে হারিয়ে জয় পেয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়ন স্মৃতি পরিষদ টিলাগড়।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা, সাবেক সভাপতি এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু, সাবেক সভাপতি এডভোকেট জামিলুল হক, বীরমুক্তিযোদ্ধা মুজিবুর রহমান  মানিক, বীরমুক্তিযোদ্ধা কার্তিক রায় প্রমুখ।

রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন আক্কাস উদ্দিন আক্কাই, চঞ্চল, ইমরাজ ও শাহীন। ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক লাহিন আহমদ, কামরান হোসেন, ফরহাদ রেজা, শামসুল ইসলাম।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে সাকের অটো ব্রিকস।

You may also like

Leave a Comment