আগামীর বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ -ডা: স্বপ্নীল

by News Room

সিলেটে চা-শ্রমিক সন্তানদের মাঝে প্রবাসী সাংবাদিকের শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটে চা-শ্রমিক সন্তানদের মাঝে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও সমাজসেবক জাবেদ আহমদ এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।স্থানীয় কেওয়াছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে চা শ্রমিক পরিবারের প্রায় ৭৫ জন কোমলমতি শিশুদের মধ্যে স্কুল ব্যাগ, পানির বোতল, খাতা, কলম ও পটেটো চিপস বিতরণ করা হয়।

বুধবার(১৭মে) দুপুর ১ টায় কেওয়াছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও সম্প্রীতি বাংলাদেশ এর সদস্য সচিব অধ্যাপক ডা.মামুন আল মাহতাব (স্বপ্নীল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেটের সহকারী পাবলিক প্রসিকিউটার ও সুপ্রীম কোর্টের এডভোকেট শাহজাহান চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সিলেট ভ্যালি শাখার সভাপতি রাজু গোয়ালা,দৈনিক ভোরের ডাক’র জেলা প্রতিনিধি এম এ হান্নান,দৈনিক আলোকিত সিলেটের এম সি কলেজ প্রতিনিধি মইনুল হাসান আবির।

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) বলেন, কোমলমতি শিশুদের জন্য এতো সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। করোনাকালীন সময়েও সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সাবেক সদস্য ও সিলেটের কন্ঠের প্রধান সম্পাদক জাবেদ আহমদ ক্ষতিগ্রস্ত অনেক মানুষকে ত্রাণ দিয়ে সহযোগিতা করেছেন তার জন্য শুভকামনা রইলো। শিশুদের ভাল করে পড়াশোনার তাগিদ দিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, তোমাদের নেতৃত্বেই এগিয়ে যাবে।এতে আরো উপস্থিত ছিলেন,কেওয়াছড়া এলাকার বর্তমান মহিলা মেম্বার, সাবেক মহিলা মেম্বার, স্কুলটির শিক্ষকগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

You may also like

Leave a Comment