এমপিসিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেনপ্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের যেকোন দূর্যোগপরিস্থিতি সামাল দিতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন। বন্যা ও যেকোনপ্রাকৃতিক দূর্যোগে মানুষের জান মালের যাতে ক্ষতি না হয় বিভিন্নস্থানে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে ফলে, মানুষকে আশ্রয় দেওয়াসম্ভব হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণকরার ফলে শিক্ষার্থীদের ক্লাস রুমের অভাব দুর হওয়ার পাশাপাশিদূর্যোগের সময় মানুষ মাথা গোঁজার ঠাঁই পাচ্ছে। আওয়ামী লীগযতদিন ক্ষমতায় থাকবে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে। এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২৭ নভেম্বর শুক্রবার বিকেলেফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের জমিরুননেছা একাডেমিপ্রাঙ্গণে ৩ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট বন্যা আশ্রয় কেন্দ্রনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্তকথা গুলো বলেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি মান্নান এরসভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিজনদেব নাথের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা বাধন কান্তি সরকার, ৩নং ঘিলাছড়া ইউ,পি চেয়ারম্যান হাজীলেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সাফায়াত ইসলাম,ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কমরুদ্দিন চৌধুরী, বিদ্যালয়পরিচালনা কমিটির সভাপতি আজিজুর রব চিনু, প্রধান শিক্ষক নুরুলইসলাম আওয়ামীলীগ নেতা ইরন মিয়া, সাবেক মেম্বার মনা মিয়া,ইউ,পি মেম্বার আব্দুল মছব্বির, রাসেল আহমেদ ও ফখরুল ইসলাম, ইউনিয়নস্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাজী মিনহাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগসভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হুসেন প্রমুখ। বিজ্ঞপ্তি
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নহয়:মাহমুদ উস সামাদ চৌধুরী
205
