অবরোধ চলাকালে নগরীতে জামায়াতের মিছিল-সমাবেশ

by News Room

 

সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী দুঃশাসনে দেশ জাতি আজ গভীর সংকটে। আওয়ামীলীগের অবৈধ মতালিপ্সার কারণে গণতন্ত্র আজ নির্বাসনে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনতার জোয়ার ঠেকাতে দেশব্যাপী  নিরীহ নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। ঘুম থেকে একজন নিরীহ মানুষকে গ্রেফতার করে কথিত বন্দুক যুদ্ধের নাটক সাজিয়ে ক্রসফায়ার করে জাতিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে। কোন ষড়যন্ত্রই আওয়ামী বাকশালীদের মতায় থাকার সাধ পুরন করতে পারবে না। গণবিস্ফোরণে আওয়ামীলীগ পদত্যাগ করতেই হবে। অবিলম্বে সিলেট মহানগর জামায়াতের আমীর জননেতা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী সহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে।
মঙ্গলবার ২০ দলীয় জোট কেন্দ্র আহুত লাগাতার অবরোধ চলাকালে নগরীর মিরাবাজার এলাকাসহ একাধিক স্থানে মিছিল সমাবেশ করে সিলেট মহানগর জামায়াত। অনুষ্ঠিত মিছিল পূর্ব সংপ্তি সমাবেশগুলোতে বক্তব্য রাখেন ও  উপস্থিত ছিলেন জামায়াত নেতা মু. আনোয়ার আলী, চৌধুরী আব্দুল বাছিত নাহির, রফিকুল ইসলাম মজুমদার, শাহেদ আলী ও ছাত্রশিবির নেতা জাবাল প্রমুখ।

You may also like

Leave a Comment