অবরোধের শেষ দিনে সিলেট সদর উপজেলা জামায়াত- শিবিরের উদ্যোগে মিছিল সমাবেশ অনুষ্ঠিত

by News Room

বিজ্ঞপ্তি: ১৮দলীয় জোট কেন্দ্রঘোষিত ৭২ঘন্টার অবরোধ কর্মসূচীর শেষ দিনে গতকাল বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা জামায়াত-শিবিরের উদ্যোগে স্থানীয় টুকের বাজারে বিােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব সুলতান খান। উপজেলা সেক্রেটারি জালাল আহমদ চেয়ারম্যানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন  উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুল লতিফ লালা মেম্বার ও নাজির উদ্দীন আহমদ, জামায়াত নেতা নজরুল ইসলাম ফারুক, গোলজার আহমদ, আজাদ চৌধুরী,  আশরাফ খান, আবু বক্কর, বদরুল ইসলাম, শিবির নেতা জামাল উদ্দিন, আহমদ মাসুম, মুহি উদ্দীন প্রমুখ।

You may also like

Leave a Comment