অপসংস্কৃতির যুগে যুব সমাজের চরিত্র রক্ষায় ইসলামী সংস্কৃতি চর্চা ব্যাপকহারে বৃদ্ধি করতে হবে —-আব্দুর রাজ্জাক

by News Room

ঐতিহ্যবাহী দিশারী গোষ্ঠীর উদ্যোগে বাংলাদেশের সাংস্কৃতি অঙ্গনের বিশেষ ব্যক্তিত্ব চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুনের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলম অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট সাংবাদিক সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, শেখ আবুল কাশেম মিঠুন সুস্থ সংস্কৃতি চর্চা করে গেছেন। চলচ্চিত্রে শুধু অভিনয় করেই দর্শকদের মন জয় করেননি বরং তার লেখা চিত্রনাট্য, প্রবন্ধ-নিবন্ধ ছিল সর্ব মহলে গ্রহণযোগ্য। চলচ্চিত্র জীবন থেকে ফিরে শেখ আবুল কাশেম মিঠুনের জীবনে আসে আমূল পরিবর্তন। তিনি স্বপ্ন দেখেছিলেন এদেশে ইসলামী সংস্কৃতির গণজাগরণ তৈরী হবে। ৯০ ভাগ মুসলমানের বাংলাদেশ অশ্লীলতা, বেহায়াপনা ও বিজাতীয় অপসংস্কৃতি গ্রাস করেছে। অশ্লীলতা ও বেহায়াপনার সংস্কৃতি আমাদের সমাজের মূল্যবোধের অবক্ষয় চরম অবক্ষয় ঘটিয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। যুব সমাজের চরিত্র রক্ষায় ইসলামী সংস্কৃতির ব্যাপক প্রচার ও প্রসার ঘটিয়ে শেখ আবুল কাশেম মিঠুনের রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে হবে। এর লক্ষ্যে দিশারী শিল্পী গোষ্ঠী তাদের সর্বোচ্চ প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি কেন্দ্রের পরিচালক জাহিদুর রহমান, বিশিষ্ট ছড়াকার কবি বসিত ইবনে হাবিব, কবি নাজমুল আনসারী। দোয়া মাহফিল পরিচালনা করেন সায়িদ নুরুজ্জামান আল মাদানী। এসময়শুভেচ্ছা বক্তব্য রাখেন ড.শামিম ফরহাদ সহ সিলেটের বিশিষ্ট সংস্কৃতি ব্যক্তিত্বরা।

Omar Abdullah's photo.

You may also like

Leave a Comment