138
সিলেটের অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রতিষ্ঠান ‘সিলেট অনলাইন
প্রেসক্লাবের’ সদস্য ফরম বিতরণ শুরু হয়েছে। ৬ জুলাই শনিবার থেকে ২১ জুলাই
পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
নগরীর বন্দরবাজার মধুবন সুপার
মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত ‘সিলেট অনলাইন প্রেসক্লাবের’ এর নিজস্ব
কার্যালয় হতে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত সদস্য ফরম সংগ্রহ ও
জমা দেয়া যাবে।
আগ্রহী অনলাইন সাংবাদিকদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম
সংগ্রহ ও জমা দেয়ার জন্য সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ
আহমদ মকসুদ অনুরোধ জানিয়েছেন।
