153
ডেস্ক রিপোর্ট : সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি মুহিত চৌধুরী, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ-সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার ও কোষাধক্ষ্য মেহেদী কাবুল সহ সকল নের্তৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম.ইলিয়াস আলীর সহধর্মীনি, সিলেট জেলা বিএনপির সিনিয়র সদস্য তাহসিনা রুশদীর লুনা।
তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সিলেটের অনলাইন সাংবাদিকতার উন্নয়নের ক্ষেত্রে বলিষ্ট ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের প্রথম এই পূর্ণাঙ্গ অনলাইন প্রেসক্লাবটি একটি মডেল প্রেসক্লাবে রুপান্তরিত হবে।
