মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের উদ্যোগে ও এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টার (এএলআরসি) সহযোগিতায়
শুক্রবার নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে অধিকার সিলেটের নানা কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে র্যালী করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নিষ্ঠুর নির্যাতনের শিকারদের সংহতি জানিয়ে হেফজতে নির্যাতনের শিকারদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়। বক্তারা অবিলম্বে নির্যতান বিরোধী আইনের বাস্তবাযন সহ নির্যাতন ও হেফাজতে মৃত্যু বন্দের দাবী জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অডিনেটর সংবাদিক মোঃ মুহিবুর রহমানের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম শমিউল আলম, সিলেট প্রেসকাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মহিলা আইনজীবী পরিষদ সিলেটের সভানেত্রী এডভোকেট সৈয়দা শিরিন আক্তার। কর্মসূচীতে অংশ নেন সিলেট প্রেসকাবের সাবেক কোষাধ্যক্ষ আ.র.ম রেনু, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এমদাদ হোসেন চৌধুরী দিপু, ইয়াহইয়া ফজল, এডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি, এডভোকেট হানিফ উদ্দিন, এডভোকেট মোঃ বুরহান উদ্দিন খন্দকার, ব্যবসায়ী আব্দুল আলীম জুয়েল, সমাজসেবী ছাব্বির আহমদ, মানবাধিকার কর্মী আলী আহসান হাবীব, মোহাম্মদ শাহ আলম, রাশেদুজ্জামান রাশেদ, কাজী জসিম উদ্দিন, এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সাইফ উদ্দিন, মোঃ আল আমিন হোসেন, নাজমুল হুদা রবি, হুমায়ন রশিদ শাহীন, মামুন হাসান, ইউসুফ আলী। মানববন্ধন চলাকালে কী-নোট পাঠ করে শুনানো হয়।

