ডেস্ক রিপোর্ট: ছাত্র-ছাত্রীদের মেধাবিকাশ ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে সিলেটের সু-পরিচিত ছাত্র সংগঠন “অগ্রদূত ছাত্র পরিষদ”
প্রতি বছরের ন্যায় এবারও “এ.সি.পি.মেধাভিত্তিক বৃত্তি- ২০১৮” অনুষ্টিত হয়েছে। গত ২১সেপ্টেম্বর ২০১৮ রোজ শুক্রবারর সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান “বরায়া উত্তর ভাগ আলিম মাদ্রাসা”য় ঐদিন সকাল ৯:১৫ মিনিট হতে ১২:১৫ মিনিট পর্যন্ত গণিত পরীক্ষা এবং দুপুর ২:০০ঘটিকা হতে বিকাল ৫:০০ঘটিকা ইংরেজী পরীক্ষা অনুষ্টিত হয়। উক্ত পরীক্ষায় শতভাগ শিক্ষার্থীরা উপস্থিত ছিলো। উক্ত পরীক্ষা সমূহ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের আলোকে অনুষ্টিত হয়। এ সময় পরীক্ষা চলকালীন হল পরিদর্শন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার আ.ফ.ম.মিফতাউল হক মাসূদ সহ দক্ষিণ সুরমা উপজেলা এবং গোলাপগন্জ উপজেলার সুনামধন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, এবং বিভিন্ন শিক্ষানুরাগী ও পরিষদের উপদষ্টাগণ।
