বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আজীবন বহিস্কারের প্রতিবাদে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের মানববন্ধন পালিত

by News Room

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি ঠিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাইদ কনক-কে আজীবন বহিস্কারের প্রতিবাদ ও যুদ্ধাপরাধীদের দোসর ও জামায়াতপন্থি শিক জাহাঙ্গীর আলমের শাস্তির দাবিতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের উদ্যোগে ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজমঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন পালিত হয়। প্রায় পাঁচ শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে আরম্ভ হওয়া মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা হোসাইন মোঃ সাগর। উক্ত মানববন্ধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারেক উদ্দিন তাজ ও বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন। এছাড়া সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি উপস্থিত হয়ে বক্তব্য রাখেন এবং মানববন্ধনের সাথে একাত্বতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ পুনম ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আওয়ামী আইন ছাত্র পরিষদ এর সভাপতি রাসেল আহমদ ও সম্পাদক আওয়াল আহমেদ সুহান ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতাকর্মীবৃন্দ।

You may also like

Leave a Comment