148
সিলেটের খবর, ০৪জানুয়ারি:বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে শনিবার দুপুর একটায় সিলেট রেজিস্টারী মাঠ থেকে এক বিশাল র্যালী বের করে। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চেৌহাট্রা পয়েন্টে এসে শেয় হয়। এদিকে শুক্রবার রাত বারোটা এক মিনিটে কেক কেটে প্রতিবাষির্কী সুচনা করছে ছাত্রলীগের সাবেক বর্তমান নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪টা জানুয়ারি গড়ে ওঠে বাংলাদেশ ছাত্রলীগ।
