সাবেক এমপি দিলদার হোসেন সেলিম-এর বাসায় ককটেল হামলা: সিলেট জেলা বিএনপির নিন্দা

by News Room

দুর্বৃত্ত কর্তৃক সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম-এর লামাবাজারস্থ বাসায় ককটেল হামলার ঘঁনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাবেক এমপি দিলদার হোসেন সেলিম-এর বাসায় ককটেল হামলার ঘঁনায় সিলেটবাসী বিস্মিত। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করার জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
বিবৃতি প্রদান করেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নুরুল হক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল গাফফার, যুগ্ম আহ্বায়ক আবুল কাহের চৌধুরী শামীম, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আলী আহমদ,এডভোকেট সামসুজ্জামান জামান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

You may also like

Leave a Comment