সিলেটের খবর ডেস্ক:বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবরুদ্ধের বিষয়টি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
আজ সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংসদে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
জয়নুল আবদিন ফারুক বলেন, আমরা স্পিকারকে জানিয়েছি, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজ বভনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার বাসার সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তাকে তার রাজনৈতিক কার্যালয়ে যেতে দেয়া হচ্ছে না। এমনকি সাংবাদিকদের সেখানে যেতে কড়াকড়ি করা হচ্ছে।
তিনি জানান, নবম জাতীয় সংসদ এখনো বহাল রয়েছে। সে হিসেবে বেগম খালেদা জিয়া বিরোধী দলীয় নেতা। অথচ গত ২৪ ডিসেম্বরের পর থেকে বেগম খালেদা জিয়াকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখা হয়েছে। নেত্রীর সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না। এ অবস্থায় অবরুদ্ধের কারণ জানতে স্পিকারের হস্তক্ষেপ প্রার্থনা করছি।
জবাবে স্পিকার বলেছেন, আমি বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে।
‘খালেদার অবরুদ্ধের বিষয় খতিয়ে দেখছেন স্পিকার’
177
previous post
