নিউজ ডেস্ক: সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও সাবেক সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,পূর্ণভূমি সিলেট হলো পবিত্র স্থান। আমি বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালনকালে সেখানে সকলের সহযোগিতা পেয়েছি। তাই সিলেটবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এর আগে গত বুধবার সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। নতুন কর্মস্থলে যোগদানের জন্য আগামীকাল তিনি সিলেট ত্যাগ করবেন। তাই রাতে তিনি সিলেটের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের করেন। সিলেট অঞ্চল সকল দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সিলেটে দুটি ইকনোমিক জোন হচ্ছে। একটি সরকারীভাবে মৌলভীবাজরের শেরপুরে। অপরটি বেসরকারীভাবে হবিগঞ্জের বাহুবলে হচ্ছে। এই দুটি জোটন হলে ব্যবসা-বানিজ্যেও সিলেট এগিয়ে যাবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সময় টিভির সিনিয়র রিপোর্টার ইকরামুল কবির ইকু, সমকালের স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, সাংবাদিক তাজ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ১৯৮৫ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাজ্জাদুল হাসান গত বছরের ৩ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনার হিসাবে যোগ দেন। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (তৎকালীন সড়ক বিভাগ) যুগ্ম-সচিবের দায়িত্ব পালন করেন। সাজ্জাদুলের বাড়ি নেত্রকোনা জেলায়।
সিলেটবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সাজ্জাদুল হাসান
217
previous post
