ডেস্ক রিপোর্ট : সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি কবি মুহিত চৌধুরী, সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ-সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ মেহেদী কাবুল সহ কমিটির সংলিষ্ট সকল কে অভিনন্দন জানিয়েছেন রিয়াদ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ পন্য আমদানীকারক সমিতীর সভাপতি জনাব কাপ্তান হোসেন।
তিনি এক অভিবন্দন বার্তায় বলেন, কবি মুহিত চৌধুরীর দৈনিক সিলেট ডটকম আমাদের প্রবাসীদের সংবাদ খুব গুরত্ব সহকারে প্রকাশ করেন,বিদেশে প্রিন্ট প্রত্রিকা পেতে সময় লাগে এবং সিলেটের কোন প্রত্রিকা পাওয়া যায়না তাই সাথে সাথে সিলেট সহ বিশ্বের তাজা খবর পেতে হলে অনলাইন নিউজ পোর্টালের দারস্হ হতে হয় ।সিলেট অনলাইন প্রেসক্লাব দেশের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন প্রেসক্লাব তাই এটি অনেক তাৎপর্যবহন করবে। সিলেট অনলাইন প্রেসক্লাব অনলাইন সাংবাদিকতার বিকাশে বলিষ্ট ভূমিকা রাখবে বলে আমরা আশা প্রকাশ করি।
