সিলেট অনলাইন প্রেসক্লাবের কমিটিকে সাবেক মেয়র কামরানের অভিনন্দন

by News Room

নিউজ ডেস্ক:সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রথম পূর্ণাঙ্গ কমিটির সকল নের্তৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সহ সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ-সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার ও কোষাধক্ষ্য মেহেদী কাবুলের নের্তৃত্বে এই প্রেসক্লাব সিলেটের অনলাইন সাংবাদিকতার বিকাশে বলিষ্ট ভূমিকা রাখবে। আগামী দিন হচ্ছে অনলাইনের। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

You may also like

Leave a Comment