145
নিউজ ডেস্ক: অবরোধ চলাকালে নগরীর লেচুবাগানে দুস্কৃতকারীদের হামলায় ২টি ট্রাক ও এক সিএনজি অটোরিক্সা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টার দিকে নগরীর লেচুবাগন এলাকায় হঠাৎ করে ছাত্রদলের ব্যানারে কতিপয় যুবক রাস্তায় চলাচলকারী যানবাহনে হামলা চালাতে থাকে। এ কারণে এলাকার লোকজনের মধ্যে আতংক দেখা দেয়। কয়েকটি গাড়ি ভাংচুরের পর ঐ যুবকেরাও চলে যায়।
