বিজিবির আহ্বানে গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান, ১ লক্ষ ঘনফুট পাথর ও মেশিন জব্দ

by News Room

নিজস্ব প্রতিবেদক

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আহ্বানে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় আনুমানিক ১ লক্ষ ঘনফুট পাথর ও ৮টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রবিবার (৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিছনাকান্দি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৬৩/এমপি হতে আনুমানিক ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির আহবানে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে প্রশাসন, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে বিছনাকান্দি এবং আনফরভাংগা এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

উক্ত টাস্কফোর্স অভিযানে আনুমানিক ১ লক্ষ ২শত ঘনফুট পাথর এবং ৮ টি পাথর ভাঙ্গার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত ৪৫ হাজার ঘনফুট পাথর ও ৮ টি ভাঙ্গার মেশিন স্থানীয় ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিনের এবং ৫৫ হাজার ২শত ঘনফুট পাথর ইউপি সদস্য মোঃ পাবলু মিয়ার জিম্মায় রাখা হয়েছে।

You may also like

Leave a Comment