দলীয় পোষ্টার ও লিফলেট বিতরণের সময় এল.ডি.পির সদস্য আব্দুল করিমের উপর হামলা

by News Room

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল.ডি.পি)র পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী সাধারণ মানুষের কাছে দলীয় পোষ্টার ও লিফলেট বিতরণের সময় (এল.ডি.পি)র সদস্য আব্দুল করিমের উপর হামলা করা হয়েছে।

১৬ জানুয়ারী বুধবার ২০১৩ ইং বড়লেখার স্থানীয় ডিমাই বাজারে বিকাল ৪টার দিকে এই ঘটনার শিকার হন আব্দুল করিম।

জানা যায়, এল.ডি.পির দলীয় কার্যক্রম ও দলের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহণ চালিয়ে যান আব্দুল করিম। এতে আওয়ামীলীগ দলীয় লোকেরা তার উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং বিজয় দিবসের বক্তব্যের জের ধরে উৎপেতে থাকা আওয়ামীলীগ নেতারা এবং এল.ডি.পির দলীয় পোষ্টার ও লিফলেট বিতরণের সময় আ:লীগ নেতা টনি, সেবুল ও আওয়াল এর নেতৃত্বে ১০/১৫ জন অজ্ঞাতনামা লোক আব্দুল করিমের উপর হামলা করে।

গুরুতর আহত অবস্থায় আশেপাশের লোকজন আব্দুল কাদিরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে ডাক্তার তাকে আশংকা জনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণের জন্য রেফার করে দেন।

এল.ডি.পির বড়লেখা থানার প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুশ শুকুর এই বিষয়ে বলেন, আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী সাধারণ মানুষের কাছে দলীয় পোষ্টার ও লিফলেট বিতরণ করছিলাম মানুষের সচেতন হওয়ার জন্য। এই রকম হামলা হবে আমরা কল্পনা ও করিনি। আব্দুল করিম অনেক ভাল একজন কর্মী এবং সক্রিয়। আমি তার এই হামলার সঠিক বিচার দাবী জানাচ্ছি।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখার পৌর চেয়ারম্যান ফখরুল ইসলামে সংবাদমাধ্যমকে বলেন, আব্দুল কাদিরের উপর যারা হামলা করেছে, তাদের গ্রেফতারের দাবী জানাচ্ছি ও সঠিক বিচারের আওতায় আনা হউক।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়লেখার থানার ওসি আকরাম হোসেন সংবাদমাধ্যমকে বলেন, এই বিষয়ে আওয়ামীলীগ নেতা টনি, সেবুল ও আওয়ালকে আমরা গ্রেফতার করেছি।

You may also like

Leave a Comment