জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ জৈন্তাপুর উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মাওলানা মাছরুর আহমদ। তিনি উপজেলার খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক।
মাওলানা মাছরুর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবী বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রী লাভ করেন। একই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম ফিল গবেষণারত আছেন।
মাওলানা মাছরুর ঐতিহ্যবাহী গাছবাড়ী জামিউল কোরআন কামিল( এম এ) মাদ্রাসা থেকে দাখিল, আলিম, ফাজিল, কামিল(তাকমিল ফিল হাদীস) ডিগ্রী সম্পন্ন করেছেন। তিনি খুব মেধাবী শিক্ষার্থী ছিলেন।ছাত্রজীবনে ক্লাস ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসে প্রথম স্থানে অর্থাৎ ক্লাসের ফার্স্টবয় ছিলেন।শিক্ষাজীবনের সকল ক্ষেত্রে তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন।তিনি একজন অমায়িক, ভদ্র, নম্র, বিনয়ী, ধার্মিক ও আল্লাভীরু ব্যক্তি।
মেধাবী শিক্ষক ও আলেম মাছরুর আহমদের গ্রামের বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী নয়াগ্রামে।
