ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

by News Room

প্রেস-বিজ্ঞপ্তি

ফিলিস্তিনের গাজায় ইসরাঈল কর্তৃক বর্বর গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(০৪ মে) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের  কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ বলেন, ফিলিস্তিনে বারবার বর্বরোচিত হামলার মাধ্যমে ইসরাঈল প্রমাণ করেছে তারা বিশ্ব মানবতার জন্য একটি বিষফোঁড়া। আল আকসা মুসলমানদের ভূমি, মুসলমানদের প্রথম কিবলা।সেই ভুমির উপর ইসরাঈলীদের মানবতাবিরোধী ঘৃণ্য হামলা বিশ্বের মুসলিম কখনোই মেনে নিবেনা।

তিনি আরও বলেন, ইসরাঈলের গণহত্যার বিপক্ষে জিহাদরত প্রত্যেক ফিলিস্তিনি নাগরিকদের প্রতি আমাদের সমবেদনা, আমরা দোয়া করি আল্লাহ তায়া’লা তাদের বিজয়ী করুন। ফিলিস্তিনিদের রক্ত আমাদেরই রক্ত,গাজার মায়েরা আমাদেরই মা,গাজার বোনেরা আমাদেরই বোন,গাজার ভাইয়েরা আমাদেরই ভাই।তিনি ফিলিস্তিনের  ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।সমাবেশ পরিচালনা করেন নগর ছাত্রশিবিরের সেক্রেটারি শাহীন আহমদ।এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শাবিপ্রবি সভাপতি জহির উদ্দিন শিপন, জেলা পশ্চিমের সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ।

You may also like

Leave a Comment