ডেস্ক নিউজ: আমেরিকান মুসলিম সেন্টারের ইমাম ও খতীব হাফিজ মাওলানা আতাউর রহমান জালালাবাদীর পরিচালনায় বার্ষিক ফান্ড রাইজার ও তাহেরা আল কোরআন একাডেমীর উইকেন্ড ইসলামিক স্কুলের শিশু শিক্ষা প্রদর্শনী ২৭ জানুয়ারী শনিবার বাদ মাগরিব ৫.৩০ মিনিটে অনুষ্টিত হয়। আমেরিকান মুসলিম সেন্টারের উইকেন্ড ইসলামিক স্কুলের প্রধান ইনস্ট্রাক্টর মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীর সার্বিক তত্তাবধানে ছাত্রদের শিশুশিক্ষা প্রদর্শনী উপস্হাপন করা হয়। জামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতীব ইমাম মাওলানা আবু জাফর বেগ প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন ও ফান্ড রাইজিঁং পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে সুদীর্ঘ নসিহত পেশ করেন বিশিষ্ট মুফাস্সিরে কোরআন, দারুল কোরআন ওয়াস সুন্নাহ এর সুপরিচিত মুহাদ্দিস হযরত মাওলানা হাম্মাদ গাজীনগরী। আরো উপস্হিত ছিলেন, হযরত মাাওলানা মুফতী আব্দুল মালিক মাদানী। জামাইকাস্হ বিভিন্ন কমিউনিটি লীডারগন ও অনেক মুসল্লীদের উপস্হিতিতে প্রোগ্রাম প্রানবন্ত হয়ে উঠে। মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীর ইংরেজী ভাষায় লিখিত দুটি বুক ইমাম আবু জাফর বেগ ও মুহাদ্দিস মাওলানা হাম্মাদ গাজীনগরীকে ছয়জন হাদীসের ইমামের জীবনী ও চারজন মাজহাবের ইমামদের জীবনী উপহার দেয়া হয়। বিশেষ আকর্ষন হিসেবে ইমাম আবু জাফর বেগের পরামর্শে মুফতী লুৎফুর রহমান ক্বাসিমীর ইংরেজী ভাষায় লিখিত ছয়জন হাদীসের ইমামের জীবনী ও চারজন মাজহাবের ইমামদের জীবনী দুটি বুক উপহার স্বরুপ কমিউনিটি লীডারদেরকে দেয়া হয়। পরিশেষে রাত আট ঘটিকায় ইমাম আবু জাফরের ইমামাতিতে সালাতুল এশার জামাত আদায় করে সকলের জন্যে বিশেষ ডিনারের আয়োজন করা হয়। সকল অভিভাবকদের কাছে উইকেন্ড ইসলামিক স্কুলে ছাত্র ও ছাত্রী ভর্তি করার আহ্বান জানানো হয়। প্রত দিন শনি ও রবি সকাল ১১ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ক্লাস চলে।
আমেরিকান মুসলিম সেন্টারের বার্ষিক ফান্ড রাইজিং ডিনার অনুষ্টিত
278
