ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের ছোয়ায় গ্রাম-শহর এখন একাকার হয়ে গেছে। সারা দেশের ন্যায় ছাতক-দোয়ারার প্রতিটি গ্রামকে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, হাওর বেষ্টিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াত ও এলাকার আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিলো ছাতকের সুরমা নদীর ব্রীজ। দেশের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মানুষের দাবীর প্রতি সম্মান রেখে সুরমা ব্রীজ বাস্তবায়ন করেছেন। এখন উদ্বোধনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এ অঞ্চলের মানুষের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। বৃহস্পতিবার সকালে ১২৬ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সুরমা ব্রীজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে ব্রীজের টোল প্লাজা চত্ত্বরে আয়োজিত উদ্বোধনী সভায় মুহিবুর রহমান মানিক এসব কথা বলেন। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশের ১৪৯ টি সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন ঘোষণার পর মুহিবুর রহমান মানিক এমপি ছাতকে সুরমা ব্রিজের ফলক উন্মোচন করেন। সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন এবং যুবলীগ নেতা আবুল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্টিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, সিলেট সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান উদ্দিন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, জেলা পরিষদ সদস্য, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, সালেহা বেগম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, গয়াস আহমদ, আব্দুল হামিদ, বিল্লাল আহমদ, ইজ্জত আলী, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, কাজী আনু মিয়া, আহমদ আলী আপন, জসিম উদ্দিন মাস্টার, প্রবাসী আওয়ামীলীগ নেতা মুহিতুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগ ছাতকের উপ বিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড. আশিক আলী, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, সাবেক চেয়ারম্যান আমিরুল হক প্রমুখ। সভায় আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সামসুজ্জামান রাজা,আব্দুল আউয়াল, কালিদাস পোদ্দার, ইশতিয়াক রহমান তানভীর, আবুল হাসনাত, সিরাজুল হক, মোশাহিদ আলী, আলা উদ্দিন, মুহিবুর রহমান তালুকদার টুনু, আসকির আলী, ছমরু মিয়া তালুকদার, নজমুল হোসেন, রফিকুল ইসলাম কিরণ, খায়রুল হুদা, আব্দুর রহিম, সজিকুল ইসলাম বাবুল, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, সৈয়দুল ইসলাম, আব্দুল জলিল, আবু হানিফা সায়মন, রঘু মনি সিংহ, মিলন সিংহ, মনজুর আলম, হাজী জয়নাল আবেদিন, কৃপেশ চন্দ, আব্দুল মালিক মেম্বার, আমতর আলী মেম্বার, সফিক আলী মেম্বার, কুহিন চৌধুরী, ফজলু মিয়া মেম্বার, সাদমান মাহমুদ সানি, জাকির হোসেন, আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাতকে সুরমা ব্রীজের আনুষ্ঠানিক উদ্বোধন
289
previous post
