গণসমাবেশ সফলের লক্ষে দাউদপুর ইউনিয়ন বিএনপি’র প্রস্তুতি সভা

by News Room

আগামী ১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা করেছে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন বিএনপি।

গত শনিবার রাতে দাউদপুর ইউনিয়নের ইলাইগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা এটি এম মাসুদ চৌধুরী ওকি, সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সাবেক সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন শাহনেওয়াজ, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বদরুল ইসলাম বদই, মুতিউস সামাদ চৌধুরী, শামছুল হক মসুদ, এখলাছুর রহমান, গিয়াস উদ্দিন, আব্দুর রহমান সাচ্চু, সাইফুর রহমান, দুদু মিয়া, আলখাছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালিক, লয়লু মিয়া, আজিজুর রহমান লায়েক, আনছার আলী, সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, লিটন আহমদ, খলকুজ্জামান, জসীম উদ্দিন, দপ্তর সম্পাদক ডা. সালেহ আহমদ, ফখর উদ্দিন, প্রচার সম্পাদক ইরা মিয়া, পিয়ার মাহমুদ, যুব বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, সুহেল আহমদ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম নাঈম, আলেখ মিয়া, শফি আহমদ লিটন, গিয়াস উদ্দিন, আশিক আহমদ, শাহেদ আহমদ, লিয়াকত আলী, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুজ্জামান জিয়া, নির্বাহী সদস্য আব্দুল বশির আব্দুল্লাহ, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি কামরুল ইসলাম আবেদ, ছাত্রদল নেতা লায়েছ আফছার।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউর রহমান।

সভায় বক্তারা ১৯ নভেম্বরের গণসমাবেশ সফলের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী একযোগে সমাবেশে যোগদান করতে প্রস্তুতি নেওয়া হয়।

You may also like

Leave a Comment