মসজিদ মাদ্রাসার উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে

by News Room

সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান গোলজার আহমদ হেলাল বলেছেন, মসজিদ মাদ্রাসার উন্নয়নে দেশ ও প্রবাসের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, দুনিয়ার শ্রেষ্ঠতম কাজের মধ্যে মসজিদের উন্নয়ন ও সেবা অন্যতম। মুসলমানদের ইবাদতগাহ হচ্ছে মসজিদ।

গোলজার আহমদ হেলাল গতকাল রোববার দুপুরে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের রওজাতুল ইসলাম চাক্তা কওমী মাদ্রাসার নবনির্মিত মসজিদে মাইক প্রদান উপলক্ষে আয়োজিত ছাত্র শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাসউদ আজহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্টুডেন্ট ইউনিটি সিলেটের আহবায়ক বদরুল আজাদ রানা। এতে আরো উপস্থিত ছিলেন, সাজ্জাদুর রহমান সাজু, দেওয়ান কামরান ,
আজিম উদ্দিন রাজু ,আব্দুল খালিক মিলটন ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

সভা শেষে অতিথিবৃন্দ মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য, তরুণ সমাজকর্মী ও ব্যবসায়ী জাবেদ আহমদের পক্ষ থেকে প্রদত্ত মাইক সেট মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

You may also like

Leave a Comment