সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

by News Room

স্টাফ রিপোর্টার :গতকাল বৃহস্পতিবার নগরীতে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।এতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ,পুলিশ ও গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন অফিসারবৃন্দ,সাংবাদিক,পেশাজীবি,ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সিলেট নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনরা উপস্থিত ছিলেন। সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যম কর্মীদের প্রতিনিধিত্বশীল সংগঠন ডিজিটাল সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট অনলাইন প্রেসক্লাবের আনন্দঘন ও মনোমুগ্ধকর এ অনুষ্ঠান নানা শ্রেণী ও পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।

নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।সাধারণ সম্পাদক ও বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা সিলেটের পরিচালক জুলিয়া যেসমিন মিলি,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি, গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের, সিলেট চেম্বারের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়, বিভিন্ন গোয়েন্দা সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, দেওয়ান তৌফিক মজিদ লায়েক প্রমুখ।

রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক শমসের জামাল, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সহ- সভাপতি আবদুল কাদের তাপাদার, সিনিয়র সাংবাদিক সেলিম আউয়াল, সিলেট বেতারের প্রতিনিধি এম এ রহিম, ওকাবের সভাপতি এডভোকেট তাজ উদ্দিন আহমদ, একাত্তর টিভির সিলেট প্রতিনিধি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, এডভোকেট আব্দুল মুকিত অপি প্রমুখ।

আগত অতিথিদের অভ্যর্থনা জানান, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে এ রহিম শাবলু, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী কমিটির সদস্য আশীষ দে, সাইফুল ইসলাম ও মাহমুদ হোসেন খান।

এছাড়া ক্লাবের সকল স্তরের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment