দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে, অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মিছিল

by News Room

দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের নামকরণ পরিবর্তনের প্রতিবাদে ও দূর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) স্থানীয় চতুল বাজারে বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিনের সভাপতিত্বে এ মিছিল এবং সমাবেশ হয়। এতে বক্তারা আগামী বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) পর্যন্ত আল্টিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে ‘দূর্গাপুর হাই স্কুল এন্ড মহিলা কলেজ’ হিসেবে যে নতুনভাবে নামকরণ করা হয়েছে তা পরিবর্তন করে পুরোনো নামে ফিরে যেতে হবে। দাবি আদায় না হলে অধ্যক্ষকে পদত্যাগ করতে হবে।

এতে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক ইসমাইল আলি (ময়না), সাবেক মেম্বার আব্দুর রশিদ, আব্দুর নূর, মাস্টার শাহাব উদ্দিন, কবির আহমদ, মঞ্জুর আহমদ, আব্দুল খালিক, মোহাম্মদ আলি, জাহেদুল ইসলাম রুবেল, ৩নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন দিলু, ছয়ফুল ইসলাম এবং এলাকার যুবসমাজ, ছাত্রসমাজ।

 

You may also like

Leave a Comment