গোলাপগঞ্জ আরিফ ইকবাল স্মৃতি ভকাবুলারী প্রতিযোগিতা অনুষ্ঠিত

by News Room

গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আরিফ ইকবাল স্মৃতি ভক্যাবুলারি প্রতিযোগিতা ২০২২ সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) আরিফ ইকবাল স্মৃতি পরিষদের আয়োজনে নতুন কুঁড়ি শিশু বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতায় প্রথম ১৫জন পুরষ্কাকৃত হয়েছেন।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে ও
শিক্ষক রিবলু মিয়ার পরিচালনায় প্রথমে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন সমাজকর্মী কাবিল আহমদ, স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক অরুণ কুমার দে।

প্রধান অতিথির বক্তব্যে নর্থইষ্ট ইউভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, বর্তমান সময়ে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন ছেলে-মেয়েদের শিক্ষার উন্নতির জন্য অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক আবু নছর মোঃসুফিয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল হানিফ খান, শিক্ষকদের মধ্য থেকে ফয়ছল আহমদ চৌধুরী,আব্দুল আহাদ, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান আজম, শেখ সাইদুর দুলাল।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক মাহবুবুর রহমান শিপলু, হুসনে আরা কুসুম, শেখ ফাতেমা শবনম প্রমুখ।

You may also like

Leave a Comment