জগন্নাথপুর আশারকান্দি ইউপি চেয়ারম্যান প্রার্থী খসরু’র মনোনয়ন প্রত্যাহার

by News Room

আসন্ন জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবু বকর খান খসরু মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।
তিনি বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক। বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত। মানুষের কল্যাণে কাজ করার বৃহৎ লক্ষ্যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছিলাম। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শুরু করি। দেশে এবং প্রবাসে নিজেকে সর্বদা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রেখেছি। সর্বশেষ আমি দলীয় প্রধান শেখ হাসিনার আদেশের প্রতি অবিচল থাকায় মনোনয়ন প্রত্যাহার করেছি। নৌকার প্রার্থীর প্রতি আমার সমর্থন ব্যক্ত করে মনোনয়ন প্রত্যাহার করলাম। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment