দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জে হযরত শাহজালাল ইসলামী যুব পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল ১৫ অক্টোবর শুক্রবার বিকেলে রাখালগঞ্জস্থ হযরত শাহজালাল ইসলামী যুব পরিষদের কার্যালয়ে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শাহজালাল ইসলামী যুব পরিষদের সভাপতি জয়নুল আবেদ্বীন মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, আনজুমানে আল ইসলাহ’র সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, দাউদপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আশরাফ আলী, সহ সভাপতি
মাওলানা এনাম উদ্দিন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী যুব পরিষদের সহ সভাপতি হাফিজ নজমুল ইসলাম, সহ সভাপতি মাওলানা শহীদুল হক, সহ সাধারণ সম্পাদক হাফিজ হাবীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাছনুন আল ইমরান, সহ সাংগঠনিক সম্পাদক আং কাইয়ুম, অর্থ সম্পাদক অলিউর রহমান রুপন, অফিস সম্পাদক হাফিজ আনিছুর রহমান, সহ অফিস সম্পাদক হাফিজ আং সামাদ, সমাজ কল্যাণ সম্পাদক ছয়েফ আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ ছয়ফুল আলম, সাংস্কৃতিক সম্পাদক রুহপল আহমদ, সহ সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, মিডিয়া ও তথ্য সম্পাদক মারজান আহমদ, সদস্য সাকের আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ আনিছুর রহমান।
